× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

কুতুবপুরে সাদ্দাম মোড়লের বসতবাড়িতে আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান আতিক মাদবরের নেতৃত্বে হামলা-ভাঙচুর,লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম

আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম

কুতুবপুরে সাদ্দাম মোড়লের বসতবাড়িতে আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান আতিক মাদবরের নেতৃত্বে হামলা-ভাঙচুর,লুটপাটের অভিযোগ
উপজেলার কুতুবপুর ইউনিয়নের হুদু মোল্লার কান্দীতে সাদ্দাম মোড়ল, দেলোয়ার মোড়ল ও জাহাঙ্গীর মোড়লের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় দুটি মোটরসাইকেল ও তিনটি বসতঘর ভাঙচুর করা হয়। একটি ঘরে ঢুকে আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হুদু মোল্লার কান্দীর সাদ্দাম মোড়লের বসতবাড়িতে আওয়ামী লীগ নেতা ও ইউনিয়নের চেয়ারম্যান আতিক মাদবরের নেতৃত্বে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর,লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি নেতা স্বপন ঢালীর নামে এক ব্যক্তি আহত হয়েছেন। বর্তমানে তিনি শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলার কুতুবপুর ইউনিয়নের হুদু মোল্লার কান্দীতে সাদ্দাম মোড়ল, দেলোয়ার মোড়ল ও জাহাঙ্গীর মোড়লের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় দুটি মোটরসাইকেল ও তিনটি বসতঘর ভাঙচুর করা হয়। একটি ঘরে ঢুকে আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের দাবি, উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আতিক মাদবরের নেতৃত্বে লোকজন নিয়ে এ হামলা চালানো হয়। হামলাকারীদের হাতে দেশীয় অস্ত্র, লাঠি, রামদা ও টেঁটা ছিল বলেও অভিযোগ করেন তারা।

এ সময় নিহত সুলতানান মোড়লের স্ত্রীকে দেশীয় অস্ত্রের মুখে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় এবং তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী দেলোয়ার মোড়ল বলেন,আমরা আগে আতিক মাদবরের সঙ্গে রাজনীতি করতাম। তাঁর কিছু কর্মকাণ্ডের কারণে এখন আর তাঁর সঙ্গে রাজনীতি করি না। বর্তমানে আমরা বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ কারণে তিনি আমাদের ওপর ক্ষুব্ধ হয়ে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছেন। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার দাবি করছি।

হামলায় আহত স্বপন ঢালি বলেন, আমি আমার মামাতো ভাইয়ের বাসার সামনে দাঁড়িয়ে ছিলাম। এ সময় হামলাকারীরা অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। এতে আমার মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। আমি এ হামলার বিচার চাই।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি অফিসার জানান, আহত স্বপন ঢালির মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে। মাথায় প্রচুর রক্তক্ষরণ হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর কুতুবপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ-সমর্থিত বেপারী বংশ ও মাদবর বংশের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে। এর পরদিন ১৭ সেপ্টেম্বর সাদ্দাম মোড়ল নামে বিএনপির এক কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

তবে এসব অভিযোগের বিষয়ে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিক মাদবরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন,কুতুবপুরে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এলাকায় পুলিশের একাধিক টিম রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি অব্যাহত রয়েছে।


মন্তব্য করুন

  • ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

    ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

  • কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

    কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

  • শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

    শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

  • শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

    শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

  • শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

    শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

  • শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

    শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

    অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

  • শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

    শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

  • 'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে'  _ হেলেন জেরিন খান

    'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে' _ হেলেন জেরিন খান

  • রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

    রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

সব খবর

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

  • শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জুনায়েদ চোকদার এর উপর হামলা

    শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জুনায়েদ চোকদার এর উপর হামলা

  • 'শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ চলমান রয়েছে' :পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

    'শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ চলমান রয়েছে' :পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

সব খবর

আরও পড়ুন

ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team